শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নকলায় পুকুরে ডুবে ১২০ বছরের বৃদ্ধার মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি:

নকলায় পুকুরে ডুবে ১২০ বছরের বৃদ্ধার মৃত্যু, ছবি: সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইমন বিবি নামে ১২০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার টালকী ইউনিয়নের চাঁনবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাইমন বিবি ওই এলাকার মৃত হাসান উদ্দিনের স্ত্রী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্য জনিত কারনে নিজের সন্তাদেরও ঠিকমতন চিনতো না শতবর্ষী ওই বৃদ্ধা। রাতে শোয়ার ঘরে কম্বল মুড়ি দিয়ে আসে বৃদ্ধার সন্তান আজহর মিয়া। ভোরে মসজিদ থেকে ফজরের নামাজজ আদায় করে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে উপরে তোলা হলে দেখা যায় তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।

টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইমন বিবি এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন। বার্ধক্যের কারণে তিনি কিছুটা দৃষ্টিশক্তিহীন ছিলেন। ধারণা করা হচ্ছে, ভোরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। বার্ধক্যজনিত কারণে অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।” এ ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নকলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ও এসপি
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় শিশু কন্যাকে গলাটিপে হত্যা করল বাবা, পাষন্ড বাবা গ্রেপ্তার
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় ১২,৪২৫ হেক্টর বোরো আবাদের লক্ষ্যমাত্রা, ৩২০০ কৃষককে প্রণোদনা
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র উদ্যোগে হাফেজদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ হাড়কাঁপানো শীতে উষ্ণতার পরশ: নকলায় শীতার্তদের কম্বল মুড়িয়ে দিলেন ইউএনও
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ ব্রিটেন ও বাংলাদেশের সেতুবন্ধন: ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেলেন কাউন্সিলর আয়াছ 
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ মানবিক উদ্যোগে সাইনবোর্ড-মাইলফলক সংস্কারে নকলা’র সুমনের অনন্য দৃষ্টান্ত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ ঋণের দায়ে নিজ গরু চুরির ছক, চিনে ফেলায় স্বামীকে গলা কেটে হত্যা করলেন স্ত্রী

আরও পড়ুন