শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নকলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া শিশু রেশমীর মরদেহ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি'

নকলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া শিশু রেশমীর মরদেহ উদ্ধার

শেরপুরের নকলায় নিখোঁজ হওয়ার চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার কায়দা এলাকার (বেগুনপট্রি) মধ্যপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেশমী ওই এলাকার দরিদ্র ভ্যানচালক সাইফুল ইসলামের চার মেয়ের মধ্যে তৃতীয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় রেশমী। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের চার দিন পর আজ শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দরিদ্র ভ্যানচালক বাবার আদরের মেয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নকলা থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নকলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ও এসপি
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় শিশু কন্যাকে গলাটিপে হত্যা করল বাবা, পাষন্ড বাবা গ্রেপ্তার
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় ১২,৪২৫ হেক্টর বোরো আবাদের লক্ষ্যমাত্রা, ৩২০০ কৃষককে প্রণোদনা
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র উদ্যোগে হাফেজদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ হাড়কাঁপানো শীতে উষ্ণতার পরশ: নকলায় শীতার্তদের কম্বল মুড়িয়ে দিলেন ইউএনও
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ ব্রিটেন ও বাংলাদেশের সেতুবন্ধন: ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেলেন কাউন্সিলর আয়াছ 
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ মানবিক উদ্যোগে সাইনবোর্ড-মাইলফলক সংস্কারে নকলা’র সুমনের অনন্য দৃষ্টান্ত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ ঋণের দায়ে নিজ গরু চুরির ছক, চিনে ফেলায় স্বামীকে গলা কেটে হত্যা করলেন স্ত্রী

আরও পড়ুন