শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নালিতাবাড়ীতে ধানের শীষের পথসভায় জনতার ঢল: বন্যারোধ ও স্থায়ী বসবাসের প্রতিশ্রুতি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:

নালিতাবাড়ীতে ধানের শীষের পথসভায় জনতার ঢল: বক্তব্য রাখছেন প্রকৌশলী ফাহিম চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর পক্ষে আয়োজিত এক পথসভা কার্যত জনসমুদ্রে রূপ নিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে এই বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। কলসপাড় ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এর আগে বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হতে থাকেন। ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নাকশী এলাকা। স্থানীয়রা বলছেন, নির্বাচনের আগে এমন বিশাল শোডাউন ধানের শীষের প্রার্থীর পক্ষে গণজোয়ারের ইঙ্গিত দিচ্ছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন এবং আবেগঘন প্রতিশ্রুতি দেন।

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, “আমি কেবল ভোটের সময় আপনাদের কাছে আসতে চাই না। আমি আপনাদের ঘরের ছেলে হয়ে থাকতে চাই। আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন এবং আমি যদি নির্বাচিত হই, তবে আমি নকলায় থাকব না। আমি নালিতাবাড়ীতেই নিজের বাসা নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করব, যাতে আপনাদের যে কোনো প্রয়োজনে, সুখ-দুঃখে আমি সবসময় আপনাদের দরজায় উপস্থিত থাকতে পারি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।”

এলাকার অন্যতম প্রধান সমস্যা বন্যার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “ভাটি এলাকার মানুষের দীর্ঘদিনের কান্না হলো আকস্মিক বন্যা। প্রতিবছর বন্যায় কৃষকের ফসল হানি ও বাড়িঘরের ক্ষতি হয়। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে এই এলাকার আকস্মিক বন্যা নিয়ন্ত্রণে নদী শাসনসহ প্রয়োজনীয় সকল টেকসই উদ্যোগ গ্রহণ করব।”

কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ইউনুস আলী দেওয়ান, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম জিন্নাহ এবং শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন। এছাড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক হুমায়ুন কবিরসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বিগত দিনের শোষণ ও বঞ্চনার চিত্র তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। বক্তারা দলীয় ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভার শেষ পর্যায়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। উপস্থিত জনতা হাত তুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। রাত পর্যন্ত চলা এই পথসভায় স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী আমেজকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নকলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ও এসপি
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় শিশু কন্যাকে গলাটিপে হত্যা করল বাবা, পাষন্ড বাবা গ্রেপ্তার
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় ১২,৪২৫ হেক্টর বোরো আবাদের লক্ষ্যমাত্রা, ৩২০০ কৃষককে প্রণোদনা
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র উদ্যোগে হাফেজদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ হাড়কাঁপানো শীতে উষ্ণতার পরশ: নকলায় শীতার্তদের কম্বল মুড়িয়ে দিলেন ইউএনও
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ ব্রিটেন ও বাংলাদেশের সেতুবন্ধন: ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেলেন কাউন্সিলর আয়াছ 
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ মানবিক উদ্যোগে সাইনবোর্ড-মাইলফলক সংস্কারে নকলা’র সুমনের অনন্য দৃষ্টান্ত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ ঋণের দায়ে নিজ গরু চুরির ছক, চিনে ফেলায় স্বামীকে গলা কেটে হত্যা করলেন স্ত্রী

আরও পড়ুন