শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নকলায় অসহায়দের মাঝে কম্বল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:

নকলায় অসহায়দের মাঝে কম্বল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

শেরপুরের নকলা উপজেলায় আসন্ন শীতকে সামনে রেখে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় (২০২৫-২৬ অর্থ বছর) ১০০ জন গরিব ও অসহায় ও শীতার্থ মানুষের মাঝে কম্বল এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় দরিদ্র ও অস্বচ্ছল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ১৮জন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শীতবস্ত্র (কম্বল) ও হুইল চেয়ার তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ
১০০ জন গরিব ও অসহায় ও শীতার্থ মানুষের মাঝে কম্বল তুলে দিচ্ছেন ডিসি তরফদার মাহমুদুর রহমান

কম্বল ও হুইল চেয়ার হাতে পেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা জানান, শীতের শুরুতেই এই কম্বল তাদের জন্য বড় আশীর্বাদ। অন্যদিকে, হুইল চেয়ার প্রাপ্তরা জানান, এখন থেকে তাদের অন্যের ওপর নির্ভর করে চলতে হবে না।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বলেন শীতের তীব্রতা আমাদের সবার জন্যই কিছুটা অসুবিধা তৈরি করলেও, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের জন্য এটি আরও কষ্টকর হয়ে ওঠে। তাই সরকারের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে আমরা চেষ্টা করি যেন কেউ শীতে অবহেলিত না থাকে, কেউ চলাফেরায় প্রতিবন্ধকতার কারণে জীবনের মৌলিক সুযোগ থেকে বঞ্চিত না হয়।আজ যারা কম্বল পাচ্ছেন আশা করি এটি আপনাদের শীতের কষ্ট কিছুটা লাঘব করবে। আর যারা হুইলচেয়ার পাচ্ছেন এটি আপনাদের চলাচল সহজ করবে, জীবনে স্বাবলম্বী হওয়ার নতুন মাত্রা যোগ করবে। প্রশাসন সবসময় চেষ্টা করে মানুষের সমস্যায় পাশে থাকতে। তবে শুধু প্রশাসন নয় সমাজের প্রতিটি সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন একসঙ্গে কাজ করলে মানবিক সহায়তা আরও বিস্তৃত করা সম্ভব।

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ
উপজেলা পরিষদ চত্ত্বত্বে দুইটি পরিবেশ বন্ধু বৃক্ষের চারা রোপণ করেন ডিসি তরফদার মাহমুদুর রহমান

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “সরকার সব সময় অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে আছে। তীব্র শীত আসার আগেই আমরা চেষ্টা করছি প্রকৃত গরিব মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দিতে। একইসাথে, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সমাজের মূল স্রোতে মিশতে পারে এবং তাদের চলাফেরা সহজ হয়, সেজন্য আজকের এই হুইল চেয়ার বিতরণ। প্রশাসনের এই জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। এর পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্ত্বত্বে দুইটি পরিবেশ বন্ধু বৃক্ষের চারা রোপণ করেন।

 

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ তৃণমূলের পুষ্টি মান উন্নয়নে নকলায় অংশীজনদের নিয়ে এসডিএফ’র দিনব্যাপী কর্মশালা
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ নকলায় ৩২’শ কৃষক পেলেন সরকারি প্রণোদনা
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ নকলায় পাঠাকাটা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ শেরপুরে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন ডা: উম্মে রাকিবা জাহান মিতু
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ১০ ফুট উচ্চতার সুনামির সতর্কতা, উপকূলে তীব্র আতঙ্ক
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ নকলায় ঐতিহ্যবাহী কায়দা বাজারদী গোরস্থান ও এতিমখানা’ প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ ইটনায় এসডিএফ-এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ শেরপুরের সীমান্তে খড়ের গাদায় মিলল চোরাই পণ্যের ভাণ্ডার, এনএসআই’র তথ্যে বিজিবি’র অভিযান
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ জামালপুরে সকল ওসির বিদায় সংবর্ধনা: নির্বাচনী চ্যালেঞ্জের বার্তা দিলেন এসপি
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | সারাদেশ স্বপ্ন ও দীর্ঘশ্বাসের নাম ‘প্রবাস’: রেমিট্যান্স যোদ্ধাদের পর্দার আড়ালের গল্প

আরও পড়ুন