শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নকলায় বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড, ৬ হাজার টাকা জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:

জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

শেরপুরের নকলায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের উরফা গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উরফা গ্রামের মো. এরশাদুল হক তার অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের আয়োজন করেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানার পর এসিল্যান্ড সাদিয়া আফরিন এ্যানি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭–এর ৮ ধারায় মো. এরশাদুলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কন্যাকে বিবাহ দিবেনা বলে অঙ্গিকার করেন।

সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমেও এ ধরনের অপরাধ রোধ করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য তৃণমূলের পুষ্টি মান উন্নয়নে নকলায় অংশীজনদের নিয়ে এসডিএফ’র দিনব্যাপী কর্মশালা
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য নকলায় ৩২’শ কৃষক পেলেন সরকারি প্রণোদনা
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য নকলায় পাঠাকাটা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য শেরপুরে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন ডা: উম্মে রাকিবা জাহান মিতু
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ১০ ফুট উচ্চতার সুনামির সতর্কতা, উপকূলে তীব্র আতঙ্ক
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য নকলায় ঐতিহ্যবাহী কায়দা বাজারদী গোরস্থান ও এতিমখানা’ প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য ইটনায় এসডিএফ-এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য শেরপুরের সীমান্তে খড়ের গাদায় মিলল চোরাই পণ্যের ভাণ্ডার, এনএসআই’র তথ্যে বিজিবি’র অভিযান
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য জামালপুরে সকল ওসির বিদায় সংবর্ধনা: নির্বাচনী চ্যালেঞ্জের বার্তা দিলেন এসপি
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য স্বপ্ন ও দীর্ঘশ্বাসের নাম ‘প্রবাস’: রেমিট্যান্স যোদ্ধাদের পর্দার আড়ালের গল্প

আরও পড়ুন