শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীবরদীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবিতে কর্মবিরতি

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শ্রীবরদীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবিতে কর্মবিরতি

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। রোববার (৩০ নভেম্বর) শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ এ কর্মবিরতি আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) মোঃ কামরুজ্জামান ফারুক। পরিচালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ মাহবুবুল আলম শাহীন। এসময় বক্তব্য দেন ফার্মাসিস্ট স্বপন কুমার সেন, সাঈদ তালুকদার, ডেন্টাল টেকনোলজিস্ট মোস্তাফিজুর রহমান, ল্যাব টেকনোলজিস্ট সোহেল রানা এবং মেডিকেল টেকনোলজিস্ট হান্নান।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাঠামোগতভাবে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য তদবির চালিয়ে গেলেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই সেক্টরে কাজ করেও তারা বারবার উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ করেন।

তারা আরও জানান, দাবি পূরণ না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও সমাধান না পেলে লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য তৃণমূলের পুষ্টি মান উন্নয়নে নকলায় অংশীজনদের নিয়ে এসডিএফ’র দিনব্যাপী কর্মশালা
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য নকলায় ৩২’শ কৃষক পেলেন সরকারি প্রণোদনা
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য নকলায় পাঠাকাটা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য শেরপুরে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন ডা: উম্মে রাকিবা জাহান মিতু
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ১০ ফুট উচ্চতার সুনামির সতর্কতা, উপকূলে তীব্র আতঙ্ক
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য নকলায় ঐতিহ্যবাহী কায়দা বাজারদী গোরস্থান ও এতিমখানা’ প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য ইটনায় এসডিএফ-এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য শেরপুরের সীমান্তে খড়ের গাদায় মিলল চোরাই পণ্যের ভাণ্ডার, এনএসআই’র তথ্যে বিজিবি’র অভিযান
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য জামালপুরে সকল ওসির বিদায় সংবর্ধনা: নির্বাচনী চ্যালেঞ্জের বার্তা দিলেন এসপি
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | অর্থ ও বাণিজ্য স্বপ্ন ও দীর্ঘশ্বাসের নাম ‘প্রবাস’: রেমিট্যান্স যোদ্ধাদের পর্দার আড়ালের গল্প

আরও পড়ুন