শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্দের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ধর্মঘট কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে নাসিং সুপারভাইজার রিনা বেগম, জুবাইদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স, আমেনা খাতুন, মেরিনা ইয়াসমিন, আলেয়া খাতুন, খায়রুল কবীরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্ধরা অংশ নেন।
তারা বলেন, নার্সদের পেশাগত মর্যাদা সংরক্ষণ, জনবল কাঠামো সংস্কার, পদোন্নতি সহ বিভিন্ন যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ধর্মঘটে বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে স্বতন্ত্রভাবে বহাল রাখা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকার মর্যাদা রক্ষার ওপর জোর দেন। একই সঙ্গে ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা

